২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:42 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জগামী ডেমু ট্রেনের নিচে পড়ে  মারা যায় মো. শাকিল রুবেল (২৯)।

ফতুল্লার আলীগঞ্জের আসলাম মিয়ার ছেলে শাকিল।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ  ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) ওমর ফারুক জানান, চাষাঢ়া স্টেশন এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ডেমু ট্রেনে ওঠার সময় শাকিল পা পিছলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।