২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

চট্টগ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. জনি (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 04:24 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার এএসআই আবু বক্কর ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার বাসিন্দা বদিউর রহমানের বাড়িতে চুরি করতে গেলে স্থানীয়রা ধরে জনিকে পিটুনি দেয়।”

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে এএসআই বক্কর জানান।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, সকাল সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়।

জনি বন্দরনগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।