চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৩
চট্টগ্রামের আগ্রাবাদ পান্নাপাড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইন্দ্রজিৎ শর্মাসহ তিনজনকে আটক করা হয়েছে ডবলমুরিং থানার এসআই শেখ মো. আলী জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পান্নাপাড়ার ভাড়া বাসা থেকে গৃহবধূ মহুয়া রায়ের (২৮) লাশ উদ্ধার করে।
মহুয়ার পটিয়ার সমর রায়ের মেয়ে। তিন মাস আগে ইন্দ্রজিৎ শর্মার সঙ্গে তার বিয়ে হয়েছিল।
এসআই আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মহুয়ার লাশ পায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।
