২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণ, যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার নয়নপুর এলাকায় এ ঘটনার পর পুলিশ আইন উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করেছে।

শ্রীপুর থানার এসআই আশরাফ জানান, ‘ধর্ষক’ আইন উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায়। নয়নপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে আইন উদ্দিন টিভি দেখতে ওই শিশুর বাড়ি যায়। এ সময় শিশুটির বাবা-মা বাড়ি ছিলেন না।

তিনি বলেন, “এ সুযোগে আইন উদ্দিন ওই শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ করে এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা সুলতানা জানান, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।