২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

চাঁদপুর শহরে একটি বেসরকারি হাসপাতাল ভাংচুর ও সহকর্মী লাঞ্ছনার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন জেলায় কর্মরত চিকিৎসকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 02:45 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলার আয়োজনে সদর হাসপাতালের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ করেন চিকিৎসকরা।

সমাবেশে স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও চিকিৎসক সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা বিএমএ সভাপতি হারুন-অর-রশিদ (সাগর), সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাসুম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন ভূঁইয়া, জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুর রহমান বক্তব্য রাখেন।

গত ২৬ জুলাই চাঁদপুর শহরে রয়েল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাংচুর ও চিকিৎসককে মারধর করে।