২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতান উৎসব পিছিয়েছে

রোজা-ঈদ এবং চিত্রশিল্পী সুবীর চৌধুরীর মৃত্যুতে সার্বিক প্রস্তুতি শেষ না হওয়ায় এবার এস এম সুলতানের জন্মদিনে ‘সুলতান উৎসব’ শুরু হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

অগাস্টের শেষ দিকে এই উৎসব আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আ. গাফ্ফার খান জানিয়েছেন।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১০ অগাস্ট থেকে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব হয়ে আসছে।

এস এম সুলতান ১৯২৪ সালের এই দিনে চিত্রা নদীর পাড়ে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন।

উৎসবে চিত্রা নদীতে পুরুষ ও নারীদের নৌকাবাইচের পাশাপাশি মেলা বসে, হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। এছাড়া চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানও হয়।

সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

গাফ্ফার খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পবিত্র রমজান এবং উৎসবের অন্যতম আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরীর মৃত্যুতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে না পারার কারণে নির্দিষ্ট সময়ে সুলতান উৎসবের আয়োজন করা সম্ভব হচ্ছে না।

“আশা করা হচ্ছে আগষ্টের শেষের দিকে  এ আয়োজন করা সম্ভব হবে।”

পুরনো খবর:

৬২ বছর আগে আঁকা সুলতানের ছবি আবিষ্কার
সুলতানের জন্মবার্ষিকীতে নৌকাবাইচ