সুনামগঞ্জে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সুনামগঞ্জ পৌর শহরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের ধোপাখালি এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার ওসি জানে আলম খান বলেন, দুপুরে সুরমা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
