২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমের ফাঁদ’ পেতে নগ্ন ছবি ফেইসবুকে, গ্রেপ্তার ১

প্রেমের ফাঁদ পেতে এক স্কুলশিক্ষিকার নগ্ন ছবি তুলে তা ফেইসবুকের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2014, 05:26 PM

Updated : 22 Aug 2022, 06:48 PM

গ্রেপ্তার সোহেল মোল্লা (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের মৃত হান্নান মোল্লার ছেলে।

বুধবার রাতে সদর উপজেলার বৌলতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “এক স্কুলশিক্ষিকার সঙ্গে সোহেল মোল্লা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই সুযোগে সে তার নগ্ন ছবি তোলে। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হলে সোহেল ওই শিক্ষিকার ছবি ফেইসবুকে আপলোড করে।”

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের কাছে শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

সোহেল পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে বলে ওসি জাকির মোল্লা জানান।

এই ধরনের ঘটনা বাংলাদেশে আগেও বেশ কয়েকটি ঘটেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের অপরাধ দমনে সরকার সাইবার ক্রাইম আইন প্রণয়ন করেছে।

সোহেলের বিরুদ্ধেও এই অপরাধে মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।