২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2014, 12:37 PM

Updated : 22 Aug 2022, 06:48 PM

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রহমতপুরে দুটি বাস পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নূরুল আমিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

তবে তিনি কোন বাসের যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

দুর্ঘটনায় অহত হয়েছেন এ দুই বাসের ১০ যাত্রী।

অপর দুর্ঘটনা ঘটে সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কপালীপাড়ায়। এখানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম জানান, আহতদের মধ্যে সাত জনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রুমেলা আক্তার (৪৫) মারা যান।

অপর আহতদের মধ্যে ছয় জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি সাইফুল।

অন্যদিকে ভোর ৪টার দিকে শহরের শম্ভুগঞ্জ সেতুর মোড়ে বাসচাপায় মারত্মক আহত হন রতন মিয়া নামের এক পথচারী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রতনের মৃত্যু হয় বলে ওসি ফজলুল করিম জানান।

নিহত রতন নেত্রকোনা জেলার কেন্দুয়ার মামুন মিয়ার ছেলে।