ঢাবিসাসের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সানী
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পদে দৈনিক সমকালের মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের সানাউল হক সানী নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে দৈনিক জনতার মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের মতিউর তানিফ, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবজমিনের ফররুখ মাহমুদ ও অর্থ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের তৌহিদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ উদ্দীন এবং বাংলানিউজের সাখাওয়াত আমিন।
শনিবার ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান ফলাফল ঘোষণা করেন।
এটিএন নিউজের প্রধান প্রতিবেদক বোরহানুল হক সম্রাট ও ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান জাহিদ তুষার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
গত ১২ জুলাই সমিতির সাধারণ সভায় নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪৩ জনকে সদস্য নির্বাচিত করা হয়। এই সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠিত হয়েছেন।
