২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গৃহকর্ত্রীকে খুন করে লুট

বগুড়া সদরে একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুন করে নগদ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 01:21 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শনিবার সকালে খামারকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে নুরুন্নাহার শিরি বেগমের (৫৫) মুখ ও পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, দুই ছেলে চাকরি সূত্রে অন্যত্র থাকায় বাড়িতে একাই থাকতেন শিরি বেগম।

তিনি বলেন,  শুক্রবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তবে ওই বাড়ি থেকে কী পরিমাণ অর্থ ও স্বর্ণালংকারসহ মালামাল লুট হয়েছে সে বিষয়ে  কিছু বলতে পারেনি তিনি।