২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামে বিআরটিসি এলাকায় আমবোঝাই ট্রাকে চাপা পড়ে এক কিশোর নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 01:34 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার সকালে ফলমণ্ডিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহর (১২) বাসা ফলমণ্ডিতে। তার বাবার নাম মো. মোস্তফা। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক চাপায় গুরুতর আহত আব্দুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।