ধর্ষণে শিশুটি গুরুতর অসুস্থ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
বুধবার তার নানা আদিতমারী থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নবিউর রহমান জানান, মেয়েটিকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
ধর্ষণের কারণে প্রচুর রক্তক্ষরণে শিশুটি গুরুতর অসুস্থ হয়েছে বলে জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা আদিতমারী থানার এসআই আব্দুল হাই জানান, টেপা পলাশী গ্রামে নিজ বাড়িতে একা পেয়ে মঙ্গলবার বিকালে মেয়েটিকে ধর্ষণ করে ওই এলাকার প্রয়াত আকবর আলীর ছেলে মহুবার রহমান (৫২)।
এ সময় মেয়েটি সংজ্ঞাহীন হলে মহুবার তাকে ফেলে পালিয়ে যায়।
এসআই আব্দুল হাই সাংবাদিকদের বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
