সুন্দরবনে দুই ‘বনদস্যু’ গ্রেপ্তার
সুন্দরবনে বনদস্যু বাহিনীর সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।
বুধবার সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশ্চিম ঢাংমারী এলাকায় এ অভিযান চালানো হয়।
এরা সুন্দরবনের বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্য বলে কোস্ট গার্ড জানিয়েছে।
মংলার কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মোজাহিদুর রহমান জানান, বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সক্রিয় সদস্য পশ্চিম ঢাংমারী এলাকায় অবস্থান করছে- এ সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জনান, এদের বিরুদ্ধে সুন্দরবনের জেলেদের চাঁদার দাবিতে খুন, ডাকাতি ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে।
আটকদের দুপুরে খুলনার দাকোপ থানায় পাঠানো হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।
