২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধ কোটি ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 12:03 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

শনিবার রাতে আটক আবদুর রহিমের (৩৫) পাকিস্তানের পাসপোর্ট রয়েছে বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইসরাত জাহান জানিয়েছেন।

তিনি বলেন, গত সোমবার কাতারের একটি বিমানে করে বাংলাদেশে আসেন রহিম। এরপর শনিবার রাত সাড়ে ১২টার দিকে দুটি ব্যাগ নিতে বিমানবন্দরে আসেন তিনি। ব্যাগ দুটি নেয়ার সময় সন্দেহ হলে সেগুলো তল্লাশি করে ৫০ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।

রহিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কাস্টমসের এই সহকারী কমিশনার।