২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে তিনটি দোকানে চুরি

ফেনীর সোনাগাজী উপজেলা সদরে তিনটি মোবাইল  ফোনের  দোকানে  চুরি হয়েছে।  

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শনিবার ভোরে ইশতিয়াক মার্কেটে ও শুক্রবার গভীর রাতে জিরো পয়েন্ট এলাকায় এ চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।

দোকানগুলো হলো মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ, প্রিয়া ডিপার্টমেন্টাল স্টোর ও নিপু ইলেকট্রনিক্স।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানগুলো থেকে নগদ আড়াই লাখ টাকা, বিভিন্ন কোম্পানির ১২৫টি মোবাইল ফোন সেট, দুটি ল্যাপটপসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে যায়  দুর্বৃত্তরা।  

সোনাগাজী মডেল থানার (ওসি) আবু জাফর মো. সালেহ চুরির বিষয়টি স্বীকার করে জানান, প্রতিরাতে বাজারে পুলিশের একাধিক ভ্রাম্যমাণ দল টহল দেয়। এর মধ্যে এতবড় চুরি ঘটনা কীভাবে ঘটেছে তার তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি  আরো জানান, এ ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি।