মুন্সীগঞ্জে সাবেক চেয়ারম্যান হামলায় আহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের এক সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার বালুয়াকান্দি আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজের কাছে এ হামলায় আহত মো. বশির আহম্মেদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ওসি মো. ফেরদাউস জানান, দুপুরে বশির আহম্মেদ বড় রায়পাড়া গ্রামের নিজ বাড়ি যাওয়ার পথে বালুয়াকান্দির ডা. আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে নির্মমভাবে পেটায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি ফেরদাউস আরো জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা দায়েরের পর প্রদক্ষেপ নেয়া হবে।
