২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাছ ধরার জেরে মারধরে এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাছ ধরা নিয়ে প্রতিবেশীদের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকালে উপজেলার পূর্ব গুজরার বৃন্দাবন বিহারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নেপাল চন্দ্র দাশ (৫৭) একই এলাকার স্বচন্দ্র লাল দাশের ছেলে।

নিহতের ভাতিজা মিন্টু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার জের ধরে শুক্রবার সকালে নেপালকে প্রতিবেশী মালু, সুমন, মানু, রনজিৎ ও বাবলা বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে।

এতে নেপাল অজ্ঞান হয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেলের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত নেপালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।