২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক উল্টে ১ জন নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 09:11 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার মহিষভাঙ্গা গাজী অটোরাইস মিলের পাশে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান শেখ (৩০) ওই ট্রাকেই ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘ্রীতবড়হর গ্রামে।

বনপাড়া হাইওয়ে থানার এএসআই আব্দুস সামাদ জানান, ভোরে আম বহনের প্লাসটিকের বাক্স ভর্তি একটি ট্রাক কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে চাপাঁইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে মহিষভাঙ্গা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।  

এ সময় হান্নান শেখ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।