২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ও চার লেনের কাজ চলায় যানজট দেখা দিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুমঘাট থেকে ফেনীর শর্শদি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশে এ যানজটের কারণে গাড়ি ধীর গতিতে চলাচল করেছে।

মহাসড়কে অধিক সংখ্যক ট্রাক ও কভ্যার্ড ভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসসহ ছোট গাড়ির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি সালেহ্ আহম্মদ পাঠান জানান, মহাসড়কের ধুমঘাট, মুহুরীগঞ্জ, লেমুয়া, লালপোল, মহিপাল, ফতেহপুর অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ও সড়কে চার লেনের কাজ চলায় যানজট বেড়েছে।

যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে একাধিক ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

ঢাকাগামী সৌদিয়া পরিবহনের যাত্রী আতিয়ার সজল বলেন,  চট্টগাম থেকে ঢাকা যাওয়ার জন্য সকাল সাড়ে ৮টায় বাসে উঠে দুপুর আড়াইটায় ফেনী পৌঁছেন। সীতাকুণ্ডের পর থেকে মহাসড়কে তীব্র যানজটের কারণে গাড়ি দীর্ঘ সময় অলস হয়ে পড়ে থাকে।

একইমুখী মালবাহী ট্রাকের চালক ইসহাক জগলু বলেন, সড়কে বড় বড় গর্ত থাকায় ভারি যানবাহন চালাতে সমস্যা হচ্ছে। সড়কে সাময়িক কিছু ইটের টুকরা দিয়ে মেরামত করলেও দিন যেতে না যেতে তা নষ্ট হয়ে আবার আগে অবস্থানে চলে যাচ্ছে।