বরিশালে ফরমালিন মেশানো খেজুর জব্দ
ফরমালিন মেশানো এক মণ খেজুর জব্দের পর বরিশাল নগরীর এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
আব্দুল মজিদ জানান, অভিযানের সময় সাজোয়ান ফ্রুটের আড়তে খেজুরে অতিরিক্ত মাত্রায় ফরমালিন পাওয়া যায়। তাই আড়তের এক মন খেজুর জব্দ করে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
