শ্রীপুরে ইসলামী ব্যাংকে আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় আগুন লেগে কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
রোববার বেলা পৌনে ২টার দিকে ব্যাংকটির শ্রীপুর মাওনা শাখায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস আলী জানান, মাওনা চৌরাস্তায় শহীদুল্লাহ মার্কেটের চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের জেনারেটরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়
তিনি বলেন, “আগুন মুহূর্তের মধ্যে পাশের কক্ষে ছড়িয়ে পড়ে জেনারেটর, ব্যাংকের আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে।
ব্যাংকের জেনারেটরের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
