২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয় দলের পতাকা ওড়াতে গিয়ে ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আর্জেন্টিনার পতাকা ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 03:21 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

রোববার করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় মৃত সবুজ মিয়া (১৪) স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে এবং জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

করিমগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, সকালে সবুজ কাঁচা বাঁশের খুঁটিতে আর্জেন্টিনার পতাকা বেঁধে ওড়ানোর জন্য বাড়ির পাশের একটি জাম গাছে ওঠে।

কিন্তু অসাবধানতাবশত পতাকা বাঁধা বাঁশটি গাছের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে স্পর্শ করে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সবুজ।

পরে খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ওসি।