২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জে জেলা শ্রমিক ইউনিয়নের ডাকা অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 09:15 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার বেলা সাড়ে ৫টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রশাসন ও শ্রমিক নেতাদের বৈঠকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে প্রশাসন ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্ত চালক আবুল কাশেমকে রোববার মুক্তি দেয়ার আশ্বাস দিলে লাগাতার পরিবহন ধর্মঘট স্থগিত করেছি।”

সন্ধার পর থেকেই সুনামগঞ্জের অভ্যন্তরীণ সব সড়কে যান চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকেই বিপাকে পড়েন শত শত যাত্রী।

৩০ জুন সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাই রাস্তার মোড়ে সিগনাল অমান্য করায় আবুল কাশেম নামের এক চালককে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম।

এর প্রতিবাদে শুক্রবার রাতে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম পরিবহন ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরনো খবর:

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট