২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার দুপুরে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম সংলগ্ন ভরাখাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মিরাজ (২২) চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার নুরুল ইসলামের ছেলে।

মৌলভীরকুম বাজারের একটি ফার্নিচারের দোকানে মিস্ত্রী হিসেবে কাজ করতেন মিরাজ।

মিরাজের বড়ভাই মিজানুর রহমান বলেন, গত বুধবার থেকে মিরাজ নিখোঁজ। সকালে খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

ভাইয়ের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং কেউ পরিকল্পিতভাবে তাকে খুন করেছে বলে দাবি করেন তিনি।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।