২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভাসুরের হাতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 01:53 PM

Updated : 26 Jul 2022, 12:42 PM

নিহত তাসলিমা বেগম (৩০) উপজেলার নবীগঞ্জ এলাকার মনির হোসেনের স্ত্রী।

বন্দর থানার ওসি আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার ভোরে নবীগঞ্জ এলাকায় এ ঘটনার পর থেকে নিহতের ভাসুর আমির হোসেন পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমিরের স্ত্রী শিল্পী বেগমকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আখতার মোর্শেদ বলেন, “একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে শিল্পী বেগম টাকা ঋণ নিয়ে তার স্বামী আমিরকে দেন। টাকা তোলার সময় সাক্ষী হন তাসলিমা বেগম।

“ওই ঋণের কিস্তি পরিশোধ না করায় ভোরে আমিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিল্পী ও তাসলিমা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাসলিমাকে ছুরিকাঘাত করেন আমির।”

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তাসলিমা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।