যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় একটি রিকশা ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকের এই দুর্ঘটনায় নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৩২), কামাল হোসেন (৩৫) এবং তারেক রহমান (১৯)।
নিহত জাহাঙ্গীর অলিম্পিক কোম্পানিতে চাকরি এবং কামাল ব্যবসা করতেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “সকালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান একটি ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে তিন ভ্যানযাত্রী গুরুতর আহত হন।
“তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি শংকর জানান, কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং মৃতদেহগুলো হাসপাতাল মর্গে রয়েছে।
