ঝিনাইদহে পিকআপ ভ্যান উল্টে পান ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় ঝিনাইদহ-মাগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিম সাহা (৩৫) ফরিদপুরের মধুখালির অখিল সাহার ছেলে।
সদর থানার ওসি শাহাব উদ্দিন আজাদ জানান, সকাল ৮টার দিকে মধুখালি থেকে পান ব্যবসায়ীরা পিকআপ ভ্যানে করে ঝিনাইদহের পানের হাটে আসছিলেন। পথে আড়ুয়াকান্দি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অসিম সাহা মারা যান।
আহত হয় আরো সাত পান ব্যবসায়ী। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
