২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে ২৮টি সোনার বারসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 12:16 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারসহ নিজাম উদ্দিন (২৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

উদ্ধার ২৮টি স্বর্ণ বারের ওজন তিন কেজি ২৬৫ গ্রাম বলে জানান মশিউর।

এ শুল্ক কর্মকর্তা বলেন, গত ৩০ জুন নিজাম উদ্দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন। তার লাগেজ আসে পরদিন।

বৃহস্পতিবার সকালে নিজাম তার লাগেজ নিতে এলে তাতে একটি আইপিএস পাওয়া যায়। আইপিএসের কয়েল স্ট্যান্ডে স্বর্ণবারগুলো রাখা ছিল বলে জানান তিনি।