২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর সদরে অটোবাইক চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 04:54 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার শহরতলীর পাড়েরহাটের ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত ওসমান গনি রফি স্থানীয় এইচএসবি মাধ্যমিক বিদ্যালয়ের  ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোবাইক তাকে চাপা দেয়।  

স্থানীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকে মৃত ঘোষণা করেন।

রফি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী গ্রামের তোফাজ্জেল হোসেন আকনের ছেলে।