চাঁদাবাজির অভিযোগে আটক যুবলীগ নেতার বোন
সাভারে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতার বোনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের ধসে পড়া রানা প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নাজনীন খুকি (৩০) যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু নাসিম মো. পাভেলের ছোটবোন।
পরিবহন মালিক ও চালকদের দেয়া অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, এর আগেও পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে খুকিকে আটক করা হয়েছিল। তখন তার ভাইয়ের সুপারিশে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়।
তাকে এখন থানা হাজতে রাখা হয়েছে। পরিবহনের লোকজন এলে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
