২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভেজাল বিরোধী অভিযান

সাভারে ভেজাল বিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী বলেন, বিশুদ্ধ পানির নামে নলকূপের পানি বাজারজাত করার অভিযোগে সাভারের পূর্ব জামসিং এলাকার শিপ্ত ফুড এন্ড বেভারেজ কোম্পানির মো. শামীমকে (৪২) আটক করা হয়েছে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কারখানাটিতে অভিযান চালিয়ে আরো তিন কর্মচারীকে আটকসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

অনুমোদনহীন কারখানায় ল্যাব ও ফার্মাসিস্ট না থাকায় মিনারেল ওয়াটার কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের প্রসাধন সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে নকল পণ্য রাখায় ‘রংবেরং কসমেটিকস’ নামের এক দোকান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।