২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি আবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত কবি আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার এক শোকবার্তায় তিনি বলেছেন, আবুল হোসেনের মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রথিতযশা, আধুনিক কবিকে হারাল।

“চল্লিশ দশকের অন্যতম প্রধান কবি আবুল হোসেনের লেখনী আমাদের আবহমান সাহিত্যের ভাণ্ডারে অমূল্য সম্পদ হয়ে আজীবন বেঁচে থাকবে।”

প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহি আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলেও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

কবি আবুল হোসেন বার্ধক্যজনিত কারণে রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহচর্য পাওয়া আবুল হোসেনকে আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ মনে করেন অনেকে।  

স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

এক শোকবার্তায় শিরীন শারমিন বলেন, “মহান এই কবি আজীবন বাংলা কবিতার মূল ধারার সাথে যুক্ত থেকে কবিতাকে প্রগতিশীল চিন্তার বাহন করে এগিয়ে গেছেন। তার মৃত্যুতে কবিতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।”

ফজলে রাব্বী মিয়া বলেন, “প্রগতিশীল চিন্তায়-চেতনায় বিশ্বাসী এই মহান কবি আজীবন বাংলা কবিতার মূল ধারার সাথে যুক্ত থেকে এগিয়ে গেছেন।”

স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই প্রয়াতের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুরনো খবর:

চলে গেলেন কবি আবুল হোসেন