২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের জেরে ফরিদপুরে বাস চলাচল বন্ধ

চালক ও সহকারীকে মারধরের জেরে ফরিদপুর শহরে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 02:30 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার সকাল ১০টা থেকে শহরে কোনো ধরনের বাস না করায় রমজানের শুরুতেই সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসির জানান, সকালে ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী আরএম পরিবহনের একটি বাস শহরের রাজবাড়ী মোড় থেকে যাত্রী তুলতে গেলে হিউম্যান হলারের শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে হিউম্যান হলারের দুই চালক ওই বাসের চালক ও তার সহকারীকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, বিষয়টি মিমাংসার জন্য শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

বিকালের মধ্যে বাস চলাচল শুরু হতে পারে বলে আশা করছেন তিনি।