মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুই আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার কেউটকিরা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, ওয়াসিম ও মমিন মাদারীপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন।পথে কোনো ট্রাক বা বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই ছিটকে মহাসড়কে পড়ে যান।
পেছনে থাকা তাদের পরিচিত অপর মোটরসাইকেল চালক দেখতে পেয়ে তাদের স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
