২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব ওয়াহেদুজ্জামানের পদত্যাগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা দল থেকে পদত্যাগ করেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার গাইবান্ধা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের কেন্দ্রীয়, জেলা এবং উপজেলার সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের এ চেয়ারম্যান।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের একক এবং হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

দীর্ঘ ২৮ বছর জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত বাদশা ১৯৯৬ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য এবং দুইবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।