২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শুক্রবারে সন্ধ্যায় উপজেলার কাজিয়ারচর ইয়াছিন মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী আক্তার (২২) ওই গ্রামের আজিজুল হক মুন্সির স্ত্রী।

শিল্পীর মামা বাদশা মোল্য বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আজিজুল হক মুন্সি স্ত্রী শিল্পীকে মারধর করত। শ্বশুর বাড়ি থেকে দুই লক্ষ টাকা যৌতুক নিয়ে  দুবাই যায় সে। দুবাই থেকে এসে পুনরায় যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয় আজিজুল।

শিল্পীর মামা অভিযোগ করেন, শুক্রবার বিকালে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিল্পীকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে আজিজুল। এর পর সন্ধ্যায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাতে সেখানে শিল্পীর মৃত্যু হয়।মৃত্যুর পর আজিজুল ও তার পরিবারের লোকজন হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে শিল্পীর বাবা সুলতান ঢালি বাদী হয়ে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জাজিরা থানার ওসি আকরাম আলি মিয়া বলেন,  এ ব্যাপারে মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।