২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

তারাকান্দা থানার ওসি আবু আহম্মদ মোল্লা জানান, শুক্রবার সকাল ৯টায় উপজেলার কাকনী এলাকায় ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের পাশ থেকে শরিফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

শরিফুল ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের হাজি নেওয়াজ আলীর ছেলে।

দুর্বৃত্তরা শরিফকে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারাকান্দা থানার এই পুলিশ কর্মকর্তা।

ওসি আবু আহম্মদ আরো জানান, শরিফ বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলপুর থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি শরিফের পরিবার।

শুক্রবার সকালে কাকনী এলাকায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।