বেনাপোলে মোবাইল ফোন সেট জব্দ
বেনাপোল চেক পোস্ট থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ৭৯টি মোবাইল ফোন সেট জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।
চেক পোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল চেক পোস্ট পেরিয়ে বেনাপোলে আসার পর এক বাংলাদেশির মালপত্রের ব্যাগ তল্লাশি করে সেটগুলো জব্দ করা হয়।
তবে ওই মালপত্রের মালিক দিদার হোসেনের (৩৫) দেশে আসার বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। দিদার মুন্সীগঞ্জের বানিয়াপাড়ার নুর হোসেনের ছেলে।
নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে দিদারের ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় লুকানো বিভিন্ন মডেলের এই নোকিয়া মোবাইল ফোন সেট পাওয়া যায়।
এ সময় ৭৯টি মোবাইল সেট ও দুইটি রিমোট জব্দ করা হয়। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান ওই রাজস্ব কর্মকর্তা জানান।
