জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর থেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা) বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলি ও ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি দৈনিক সংবাদপত্রসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
