২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতামুহুরির ভাঙ্গনে বিলীন বসতঘর, কৃষি জমি

মাতামুহুরি নদীর ভাঙ্গনে ফেনীর সোনাগাজী উপজেলার চরসোনাপুর ও চর কৃষ্ণজয় গ্রামের ১০টি বসতঘর আর শতাধিক একর কৃষি জমি বিলীন হয়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 08:58 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষের প্রকল্প তৈরির  কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে চর সোনাপুর ও চর কৃষ্ণজয় গ্রামসহ নবাবপুর ইউনিয়ন পরিষদের মোবারক গোনা এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।

গত ৫ দিনের প্রবল বৃষ্টিতে গ্রামগুলোর ১০টি বসতবাড়ি, শতাধিক একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরি সেচপ্রকল্প হারিয়ে যাবে বলে জানান তিনি।

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল ওয়াদুদ বুধবার ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।