২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সংসদ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর নতুন কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:21 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

জাতীয় সংসদ ভবনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক আশিস সৈকতের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী কমিটির সভায় এই কমিটি গঠন করা হয়।

জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তীকে সভাপতি ও ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি কামরান রেজা চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হারুন আল রশীদ (প্রথম আলো), যুগ্ম-সম্পাদক নিখিল ভদ্র (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক কাজী সোহাগ (মানবজমিন) ও দপ্তর সম্পাদক কাজী সাজিদুল হক (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

এছাড়া আশিস সৈকত (ইত্তেফাক), আসাদুজ্জামান সম্রাট (খাসখবর ডটকম), শেখ মামুনুর রশীদ (যুগান্তর), সুমন মাহবুব (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও সিরাজুজ্জামানকে (দৈনিক বর্তমান) এই কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।

সংসদ বিষয়ক প্রতিবেদকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়।