কুমিল্লায় বাসচাপায় কলেজ ছাত্রী নিহত
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে দাউদকান্দি টোলপ্লাজা বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিলা আক্তার (২১) দাউদকান্দি উপজেলার মোজাফরর্দী গ্রামের মতিউর রহমানের মেয়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁও কলেজের স্নাতক প্রথম বর্ষে পড়তেন তিনি।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. রইস উদ্দিন জানান, সকালে কলেজে যাওয়ার জন্য দাউদকান্দি টোলপ্লাজা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শাকিলা। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে বলে জানান তিনি।
