২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় আ. লীগ নেতা নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

পান্থাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহত আমিনুল ইসলাম মন্ডল মুক্তা (৪৫) হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, আমিনুল ইসলাম মন্ডল মুক্তা ব্যক্তিগত কাজে পান্থাপাড়া এলাকায় যান।

কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া পল্লী বিদ্যুত অফিসের সামনে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে ট্রাক চালক পালিয়ে গেছে।