২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার গোতিয়াবো নামাপাড়া এলাকায় এই ঘটনায় নিহত আমাল হোসেন (২৬) স্থানীয় মৃত ওয়াজউদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, দুই বছর আগে আমালের বড় ভাই কামাল হোসেন একই এলাকার মাহবুবুরকে ১২ শতাংশ জমি কিনে দেয়ার কথা বলে ৬০ হাজার টাকা নেয়। কিন্তু জমি কিনে না দিয়ে আত্মগোপনে চলে যায়।

দুপুরে মাহবুবুরের ছেলে সবুজ ও ভাড়াটে সন্ত্রাসীরা টাকার জন্য কামালের ছোটভাই আমালকে চাপ দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা এলোপাথাড়ি কুপিয়ে আমালকে আহত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।