বেনাপোলে তুলার গাঁট চাপায় শ্রমিকের মৃত্যু
বেনাপোল স্থলবন্দরে গুদাম থেকে আমদানি পণ্য খালাসের সময় তুলার গাঁট চাপায় এক হ্যান্ডলিং শ্রমিকের মৃত্যু হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর গুদামে আমদানি করা তুলার গাঁট খালাসের কাজ করছিলেন আশরাফ। অসাবধানতাবশতঃ একটি গাঁট তার মাথায় এসে পড়লে তিনি আহত হন।
হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
