২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 03:08 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৌলি নদীর সেতুর রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) তাজুল ইসলাম জানান, বগুড়া থেকে আর কে ট্রাভেলস এর বাস ঢাকা যাচ্ছিল।  বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ব্রিজের রেলিং ভেঙে পৌলি নদীতে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩৪ জনকে উদ্ধার কাজ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে দুজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।