মানসিক ভারসাম্যহীন ভাইকে খুন করেছে বড় ভাই
শেরপুরের নকলা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই।
নিহতের নাম আব্বাছ আলী (৪২)। ঘটনার পর থেকে তার বড় ভাই রজব আলী (৪৫) পলাতক রয়েছেন।
ওসি হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানসিক ভারসাম্যহীন আব্বাছ বাইরে বাইরে ঘুরে বেড়াতেন। মঙ্গলবার ভোরের দিকে বড় ভাই রজবের ঘরে গিয়ে তাকে গালাগাল করা শুরু করে আব্বাস। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে।
“এতে রজব ক্ষুব্ধ হয়ে আব্বাছের গলার বাম পাশে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এঘটনায় তাদের আরেক ভাই জুনাব আলী বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
