ঝিনাইদহে দুই দুর্ঘটনায় নিহত ২ নারী
ঝিনাইদহের শৈলকুপা ও সদর উপজেলায় সোমবার বিকালে বাসচাপায় এবং নসিমন উল্টে দুই নারীর মৃত্যু হয়েছে।
শৈলকুপায় মারা যান ইতি বেগম এবং সদরে মারা যান শাহিদা বেগম (৪৫)। এছাড়া ইতি বেগমের স্বামী ও শাহিদা বেগমের মেয়ে আহত হয়েছেন।
পথে গাড়াগঞ্জ এলাকায় ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে ইতি বেগমের মৃত্যু হয়। আহত পিকুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঝিনাইদহ সদরের সাধুহাটিতে নসিমন উল্টে নিহত হন শাহিদা বেগম (৪৫)। এ সময় তার মেয়ে আহত হন।
শাহেদা বেগম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শংকরপুর গ্রামের টুটুল মিয়ার স্ত্রী।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে তারা নসিমনে চড়ে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। সাধুহাটি পৌঁছুলে সামনে একটি কুকুর পড়ে। সেটাকে পাশ কাটাতে গিয়ে নসিমনটি উল্টে যায়।
