২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সওজ কার্যালয়ে তালা ঠিকাদারদের

বকেয়া পাওনা পরিশোধ না করায় সুনামঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কার্যালয়ে তালা দিয়েছেন ঠিকাদাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার দুপুরে অর্ধশতাধিক ঠিকাদার এ সময় সড়ক ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশও করেন।

সমাবেশে বক্তব্য রাখেন আশরাফ আহমদ সুজাত আহমদ, জসিম উদ্দিন, দিলীপ আহমদ প্রমুখ।

তারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন  উন্নয়নমূলক কাজের পাওনা টাকা ঠিকাদারদের পরিষোধ করতে পারেনি কতৃপক্ষ। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ‘বিল হচ্ছে হবে’ বলে আশা দিয়ে আসছে।

ঠিকাদাররা জানান, গত অর্থবছরে সড়ক বিভাগের কাছে তাদের পাওনা ৬৮ লাখ টাকা। চলমান বিল পাওনা আছে আরো ৩ কোটি ২৮ লাখ টাকা। এসব বিলের উন্নয়ন কাজ অনেক আগেই শেষ করেছেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজের বিল না পাওয়ায় সুদ, ব্যাংক ঋণের বাড়তি টাকা গুণতে হচ্ছে তাদের, বলেন বক্তারা।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, “আমরা ঠিকাদারদের বিলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। দ্রুত এই সমস্যা সমাধান হবে।”